প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 19, 2026 ইং
চন্দনাইশ বরমায় ৬নং ওয়াড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ বরমায় ৬নং ওয়াড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চন্দনাইশ উপজেলার বরমায় ৬ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাওলানা মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা আব্দুল আলিম, বিএনপি নেতা মোহাম্মদ আবদুল আজিজ, বরমা ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব হাজী কামাল উদ্দিন তালুকদার, বিএনপি নেতা হারুন কন্টাকটার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব, রাউলিবাগ বিএনপি নেতা আজম খাঁন, মাহমুদ হোসেন, মোহাম্মদ শফি, সিরাজ মিয়া প্রমুখ।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন, এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি'র সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
ইফতার মাহফিলে বরমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন মাওলানা আজিজুর রহমান। এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট